
‘মোনার্ক মার্ট’ নিয়ে এবার ই-কমার্স ব্যবসায় নাম লেখালেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (২১ জানুয়ারি) তার প্রতিষ্ঠিত মোনার্ক হোল্ডিং এর অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের যাত্রা শুরু হয়েছে।
মোনার্ক মার্ট হচ্ছে মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। তিনি মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ও চেয়ারম্যান। মোনার্ক হোল্ডিং একটি ট্রেক নিয়েছে। তারা শিগগিরই কাজ শুরু করবে বলে জানা গেছে।
এদিকে এবারের বিপিএল-এ ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোনার্ক মার্ট। এর আগে ক্রিকেট মাঠের বাহিরে সাকিব আল হাসান একাধিক ব্যবসায় অভিষেক হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ই-কমার্স ব্যবসায় অভিষিক্ত হলেন তিনি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে হাজির হয়েছে ‘মোনার্ক মার্ট’। নতুন প্রজন্মের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা ঝামেলাহীনভাবে কেনাকাটা করতে পারবেন। দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে মোনার্ক মার্টের যাত্রা এক নতুন মাত্রা যুক্ত হবে। যেখানে থাকবেনা গ্রাহকের কোন ভোগান্তি।
ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করবে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে মোনার্ক মার্ট সেবা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে
- ১বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
- ২মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ৩আনসার-ভিডিপির নিয়োগে তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক
- ৪চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ৫নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
- ৬রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান
- ৭চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৮মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা
- ৯ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৫যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৭‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল





পাঠকের মতামত