
দেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেটটি আজ (মঙ্গলবার) দেশের বাজারে উন্মোচন করেছে পোকো।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যবহারকারীদের জন্য পোকো এম৩ সত্যিকারার্থে অনন্য অভিজ্ঞতার নাম, দীর্ঘ ব্যাকআপ পেতে এতে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা পরিবর্তনশীল প্রযুক্তিগুলো সবসময় গ্রাহকদের হাতে তুলে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। পোকো ব্র্যান্ডের ফিলোসফি হচ্ছে, ‘আপনার যা কিছু প্রযোজন সেটাই, এমন কিছু নেই যা অপ্রয়োজনীয়’ সেই প্রযোজনগুলোই আমরা মেটাতে উদ্ভাবনী প্রযুক্তিতে জোর দিচ্ছি।’
ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। যেকোনো স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। পিছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সাচরড। আনলক করতে ডিভাইসটির সাইডে ফিঙ্গরপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।
ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেই সঙ্গে চমৎকার সেলফি নিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এর ১১ ন্যানোমিটার প্রসেসরে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি খুবই কম গরম হয় এবং কম ব্যাটারি শক্তি খরচ করে।
৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটি সম্পূর্ণ চার্জে আপনাকে নিশ্চয়তা দেয় সর্বোচ্চ ব্রাউজিং, সংযোগ, সারাদিন স্ট্রিমিং করার। সাধারণ ব্যবহারে পাঁচ দিন, মাঝারি মানের ব্যবহারে তিন দিন আর সর্বোচ্চ ব্যবহারেও নিশ্চিন্তে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, নতুন ইন্টারফেস এমআইইউআই এর ব্যাটারি সেভিংস মোড ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। বক্সে ২২.৫ ওয়াটের একটি চার্জার থাকছে। ফোনটি রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট করে।
পোকো এম৩ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসছে- পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্লাক। ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত