প্রকাশিত: মার্চ ১১, ২০২২ ১০:৩০ এএম , আপডেট: মার্চ ১২, ২০২২ ৩:৩৯ পিএম
আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে আমদানি ঋণপত্রের মার্জিনের হার নূন্যতম পর্যায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ ) রাতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজান উপলক্ষে ভোজ্যতেল,ছোলা, ডাল,মটর,পেঁয়াজ, মসলা,খেজুর, ফলমূল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় আমদানির ক্ষেত্রে ঋণপত্রের মার্জিন হার নূন্যতম পর্যায় রাখতে হবে। এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে কোনো মার্জিন ছাড়াই এলসি খোলা যাবে। একইসঙ্গে ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে আমদানির ঋণপত্রের কমিশন নূন্যতম পর্যায় রাখতে হবে।
এতে আরও বলা হয়, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সুবিধা আগামী ১০ মে পর্যন্ত বহাল থাকবে।
শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...