প্রকাশিত: মার্চ ১১, ২০২২ ৭:১৭ পিএম

আইকনিক পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করলো পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড, বাংলাদেশ।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুভেনপিক গ্র্যান্ড আল বুস্তান দুবাই হোটেলের বলরুমে বাংলাদেশ ইকোনমিক ফোরাম ২০২২-এ উদ্বোধন হয়। এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমি’র প্রাইভেট অফিসের চেয়ারম্যান থমাস জালেস্কি।

এ আনুষ্ঠানিক উদ্বোধন প্রকল্পের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সিকদার গ্রুপ পূর্বাচল নিউ টাউনে সকল আধুনিক সুযোগ-সুবিধা এবং অত্যাধুনিক প্রযুক্তি-সম্বলিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড রিয়েল এস্টেট প্রকল্পের উন্নয়নের ধারণা গ্রহণ করে। বাংলাদেশকে একটি ‘বিশ্বব্যাপী সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ এ মেগা প্রকল্পটি।

পূর্বাচল নিউ টাউনে ১১৪ একর জমির উপর গড়ে উঠছে সিবিডি প্রকল্পটি। প্রকল্পের প্রধান আকর্ষণ হলো এর আইকনিক ট্রাই-টাওয়ার — ৫২ তলা বিশিষ্ট ল্যাঙ্গুয়েজ টাওয়ার, ৭১ তলার লিবারেশন টাওয়ার এবং

১১১ তলার লিগ্যাসি টাওয়ার। এই ট্রাই-টাওয়ার বিশ্বব্যাপী কর্পোরেশনগুলোর প্রয়োজন এবং স্থানীয় ও অনাবাসী বাংলাদেশিদের চাহিদা মেটাতে উচ্চ-মানের রিয়েল এস্টেট স্পেসের যোগান দেবে। রাজউক সিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেডের এবং জাপানি ব্যবসায়ী গ্রুপ কাজিমা কর্পোরেশনের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামকে সিবিডি নির্মাণের কাজ দিয়েছে। পূর্বাচল সিবিডি অত্যাধুনিক ব্যবসা কেন্দ্র, বাণিজ্যিক স্থান, খুচরা ও ব্র্যান্ড শপ, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, হাসপাতাল, আন্তর্জাতিক স্কুল এবং আধুনিক অন্যান্য সমস্ত প্রয়োজনীয় কমিউনিটি সুবিধাসহ বিশ্বমানের একটি গ্লোবাল ব্যবসা কেন্দ্রে রূপ নিতে যাচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...