
বিকেলের নাস্তায় একটু মুখরোচক খাবারের খোঁজ করলে সবার আগে আসে ডালপুরির নাম। বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু সেগুলো খুব একটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয় না। এক্ষেত্রে বাড়িতেই তৈরি করে খেতে পারলে সবচেয়ে ভালো। ডাল পুরি তৈরির প্রক্রিয়া বেশ সহজ। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
মসুর ডাল- আধা কাপ
আদা বাটা- আধা চা চামচ
শুকনা মরিচ- ৬টি
দারুচিনি- ১ টুকরা
এলাচ- ২টি
পেঁয়াজ- ১ কাপ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
ময়দা- ৩ কাপ
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য
পানি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
ডালে আধা কাপের একটু বেশি পানি, আদা, দারুচিনি, এলাচ ও লবণ দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন। ডাল সেদ্ধ হয়ে শুকিয়ে এলে নামিয়ে নিন। দারুচিনি ও এলাচ তুলে ফেলে দিন। হাত দিয়ে ডাল মথে নিন। শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়া করে নিন। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিন। ডালের সঙ্গে ভাজা মরিচ, বেরেস্তা, ধনেপাতা ও লবণ মেশান।
ময়দার সঙ্গে ২ চা চামচ লবণ ও ৬ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। প্রয়োজনমতো পানি দিয়ে ময়দা মথে নিন। ময়দা এবং ডাল সমান ভাগ করুন। এক ভাগ ময়দা নিয়ে গোল বাটির মতো করে মাঝে ডাল ভরে মুখ বন্ধ করুন। এভাবে সবগুলো করুন। রুটি তৈরির পিঁড়িতে হালকা তেল দিন। একটি করে ডালের পুর ভরা ময়দার গোলা নিয়ে মুখ বন্ধ দিক নিচের দিকে রেখে বেলুন। সাবধানে বেলে নেবেন যেন ডাল বের না হয়। ডালপুরি ডুবো তেলে মাঝারি আঁচে মচমচে করে ভেজে তুলুন। এবার গরম গরম পরিবেশন করুন।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত