প্রকাশিত: মার্চ ২২, ২০২২ ৯:১৮ পিএম

সিরাজগঞ্জে আদালতের ভিপি কৌঁসুলি কক্ষের তালা ভেঙে প্রায় ৬০০ গুরুত্বপ‚র্ণ নথি ও পুরানো ডায়েরি চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এ মামলার তদন্ত শুরু করেছে। সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি (অর্পিত সম্পত্তি-ভেস্টেট প্রপার্টি) কৌঁসুলির কক্ষের কয়েকটি আলমারিতে গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরনো ডায়েরি রক্ষিত ছিল। গত শনিবার ও রোববার রাতে ওই কক্ষের তালা ভেঙে জিপি এ্যাডঃ এস,এম আব্দুল ওয়াহাব, এজিপি এ্যাডঃ আব্দুল আজিজ ও এজিপি এ্যাডঃ বরাত আলীর উল্লেখিত সংখ্যক নথি ও পুরনো ডায়েরি দূর্বৃত্তৃরা চুরি করে নিয়ে যায় । প্রথম দিনে আলমারির তালা ভাঙা হলেও এ চুরির বিষয় বোঝা যায়নি এবং দ্বিতীয় দিন আলমারির তালা ভাঙা দেখে সন্দেহ হয়। আলমারির ভেতরে দেখা যায় ওইসব নথি ও পুরানো ডায়েরি নেই। এ ব্যাপারে সোমবার রাতে আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...