
পবিত্র রমজান, বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে গ্রাহকের কেনাকাটা আরো বেশী সাশ্রয়ী করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট বড় দোকান, সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারিসহ দেশসেরা অনলাইন ও ফেসবুক শপে কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৩ মে ২০২২ পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন।
বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুষঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও রেস্টুরেন্টসহ প্রায় ৩ হাজার আউটলেট এবং জনপ্রিয় প্রায় ৭০টি অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটা করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এই অফারের আওতায় অনলাইন এবং অফলাইনের প্রতিটিতে একজন গ্রাহক দিনে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা ও অফার চলাকালীন প্রতিটিতে ৩০০ টাকা করে সর্বমোট ৬০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, অনলাইনে কেনাকাটায় বিকাশের এই ক্যাশব্যাক পেতে সর্বনিম্ন ৩০০ টাকার পেমেন্ট করতে হবে।
বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে ৬ হাজারেরও বেশী এলাকার ছোট বড় দোকানে বিকাশ পেমেন্টে মিলছে ২ শতাংশ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব দোকানে সর্বনিম্ন ৫০০ টাকা পেমেন্ট করে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।
দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোতে বিকাশ পেমেন্টে মিলছে বিকাশের কুপন। একজন গ্রাহক ন্যূনতম ১০০০ টাকার কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে প্রতিবার ১০০ টাকার কুপন পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৫ বার অর্থাৎ সর্বোচ্চ ৫০০ টাকার কুপন পেতে পারেন। কুপন ব্যবহার করতে হলে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে এবং কুপনের মেয়াদ ১৫ দিন।
পাশাপাশি, সুনির্দিষ্ট কিছু বেকারীতে কেনাকাটা করে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ, সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত