
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়াারম্যান মো: রিয়াজ উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে মো: সগীর মিয়া নামে এক ঠিকাদার লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী করেছেন। গত মঙ্গলবার বিকালে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
ঠিকাদার মো: সগীর মিয়া জানান, মঙ্গলবার সকালে রাস্তার একটি কাজের বিল এর বিষয়ে উপজেলা প্রকৌশলী এর কক্ষে কথা বলছিলেন। এ সময় নিজের কয়েকজন লোক নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন রিয়াজ। এরপর সে সেখানে থাকা সগীরকে গালিগালাজ করে এবং লাঞ্ছিত করে। এসময় তাকে প্রাণনাশের হুমকিও দেয় রিয়াজ। এরপর সেখান থেকে বেরিয়ে উপজেলা পরিষদের গেটে আসার পর রিয়াজ এবং তার লোকজন পুনরায় সগীরকে আক্রমণ করে। এ সময় তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় রিয়াজ।
মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী জসিম জানায়, তার কক্ষে বসে উপজেলা চেয়ারম্যান ও সগির মিয়ার মধ্যে একটি ঘটনা ঘটে। তাদের মধ্যেকার রাজনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি হবার কথা স্বীকার করেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নুরুল ইসলাম বাদল।
এ বিষয় উপজেলা চেয়ারম্যান মো : রিয়াজ উদ্দিন আহমেদ জানায়, সগির বিভিন্ন সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের হুমকি দিয়েছে। দেখা হলে সে বিষয় তাকে শুধু জিজ্ঞেস করেছি কোন হুমকি দেইনি।
- ১ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ২জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৩ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৪আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৬চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৯সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১০চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত