
রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে ২ হাজার ২৩০ কোটি ৬০ লাখ টাকার বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময়হার হিসাবে (প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১ লাখ ৯২ হাজার ২৭৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ২ হাজার ২৩০ কোটি ৬০ লাখ টাকার বাণিজ্য ঘাটতি হয়েছে, যা আগের অর্থবছরের প্রথম আট মাসের চেয়ে ৯৯৪ কোটি টাকা বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই -ফেব্রুয়ারি) বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ২৩৫ কোটি ৯০ লাখ টাকা। সেই হিসাবে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৮০ দশমিক ৪৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন,দেশের আমদানির তুলনায় পণ্য রপ্তানি কম হওয়ায় বরাবরই বাণিজ্য ঘাটতি থাকে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় চলতি অর্থবছরের শুরু থেকেই আমদানি-রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি রয়েছে। তবে রপ্তানির তুলনায় আমদানিতে বেশি প্রবৃদ্ধি থাকায় বাণিজ্য ঘাটতি বেড়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাস (জুলাই- ফেব্রুয়ারি) রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ আর একই সময়ে আমদানি বেড়েছে ৪৭ শতাংশ। চলতি বছরের আট মাসে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৩ হাজার ২০৭ কোটি ডলার। পণ্য আমদানির পেছনে ব্যয় হয়েছে পাঁচ হাজার ৪৩৮ কোটি ডলার। আমদানি ব্যয় থেকে রপ্তানি আয় বাদ দিলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় দুই হাজার ২৩০ কোটি ডলার।
চলতি বছরের প্রথম আট মাসে সেবা খাত থেকে বাংলাদেশ আয় করেছে ৬১৪ কোটি টাকা। অন্যদিকে সেবা খাতে ব্যয় করেছে ৮৬৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে সেবা খাতে ঘাটতি ছিল ১৭৩ কোটি টাকা।
আলোচিত আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে ১ হাজার ৩৪৪ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। যা ছিল আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কম। আলোচিত সময়ে নিট এফডিআই ছিল ২৫৩ কোটি ডলার।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত