প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ ১১:০১ এএম
দীর্ঘ ৮ বছর পর মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে  শনিবার (৯ এপ্রিল) । দুপুর ২ টায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল কে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে।
শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বিশাল প্যান্ডেল তৈরি করার পাশাপাশি মফিজুর রহমান মুক্ত মন্চকে সাজানো হয়েছে নব সাজে। শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান এর সামনে সুসজ্জিত তোরণ এবং বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়েছে। সাথে সাথে সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছবি দিয়ে সাজানো হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে আসছেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে। বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সভাপতি হিসেবে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...