
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আর্থিক সেবাটি যাতে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে রাজবাড়ী জেলার শতাধিক বিকাশ এজেন্ট ও জেলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা পুলিশ এর সার্বিক সহযোগিতায় পৌর ভবনে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এডিশনাল আইজিপি ও বিকাশ এর উপদেষ্টা ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ এর হেড অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম; রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) শাহনেওয়াজ রাজু, বিপিএম-সেবা, পিপিএম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় সদস্য এবং এমএফএস এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ এই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজবাড়ী জেলার শতাধিক বিকাশ এজেন্ট। আর্থিক খাতে অপরাধমূলক কর্মকান্ড ও অপব্যবহার ঠেকাতে এবং কমপ্লায়েন্স মেনে যথাযথ পদ্ধতিতে এমএফএস এর ব্যবহার নিশ্চিত করতে বিকাশের উদ্যোগে দেশজুড়ে ধারাবাহিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এবার রাজবাড়ীতে এই কর্মশালা অনুষ্ঠিত হলো।
কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধসমূহ, অপরাধী চক্র চিহ্নিতকরণের উপায় এবং অপব্যবহার রোধে বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমএফএস সেবার অপব্যবহার রোধে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে তথ্য দিয়ে সহায়তা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত