প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২ ৩:০৬ পিএম
সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
ঘটনাটি ঘটে বুধবার (২৬ এপ্রিল) সকাল  ৯ টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামকস্থানে।
নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা গ্রামের নুর ইসলামের ছেল মাহমুদুল (৩০) ও একই এলাকার তানিবর গ্রামের শরাফত আলীর স্ত্রী অনুফা খাতুন (৫০)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে ময়মনসিংহগামী একটি সংবাদপত্রবাহী মাইক্রোবাস ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামকস্থানে আসতেই বিপরিত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাইক্রোবাসের দুই যাত্রী । এই ঘটনায় আহত হয় আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

শেয়ার

পাঠকের মতামত

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...