
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটায় পরিবর্তন আসছে। নতুন নিয়মে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়তে পারে। আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় চুড়ান্ত হতে পরে। নতুন আইনে সাধারণ বিনিয়োগকারীদের কোটা আরও ১৫ শতাংশ বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির সূত্র মতে, আগামী ১লা এপ্রিল থেকে সকল সাধারণ বিনিয়োগকারীকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার দিতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখে আইনটিতে কিছুটা পরিবর্তন আনতে চায় কমিশন।
বিএসইসি সূত্র মতে, বেশির ভাগ যোগ্য বিনিয়োগকারীর পুঁজিবাজারে কোন বিনিয়োগ নেই। অথচ তারা আইপিওর কোটা সুবিধা গ্রহণ করছে।
এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষা করতে চায় কমিশন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কমিশন। পাবলিক ইস্যু রুলসেও কিছু পরিবর্তন আনতে কাজ করছে কমিশন।
সূত্র মতে, এর আগে গত কমিশনের ৬৯৩তম সভায় পাবলিক ইস্যু আইন ২০১৫ এর নতুন রুপ দিয়েছিলো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আইনটিতে ২২টি সংশোধনীতে নতুন রুপে আইপিও আইন সংশোধনী এনেছিলো কমিশন। সেই সময়ে স্থির মূল্যে (ফিক্সড প্রাইস) পাবলিক ইস্যুর ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীর কোটা ৪০% থেকে কমে ৩০% করা হয়। এবং সাধারণ বিনিয়োগকারীদের কোটা (এনআরবি ব্যতিত) ৪০% থেকে বৃদ্ধি করে ৫০% করা হয়।
অন্যদিকে, বুক বিল্ডিংয়ের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীর কোটা ৬০% থেকে কমিয়ে ৫০% এবং সাধারণ বিনিয়োগকারীদের কোটা ৩০% থেকে বাড়িয়ে ৪০% হয়।
- ১২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ২মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৩হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৪প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৭‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৮কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৯জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১০নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত