
গ্রামের হতদরিদ্র ফরিদা এখন দুগ্ধ খামার গড়তে যাচ্ছেন। এক সময়ে বাল্যবিয়ের শিকার ফরিদা স্বামী সংসার,সন্তান আর দারিদ্রের কারণে জীবিকা হিসাবে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন। এক পর্যায়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের পায়রা সমৃদ্ধি কর্মসূচীর আওতায় লক্ষাধিক টাকা সহায়তা নিয়ে তিনি আজ সমাজে দৃষ্টান্ত হয়ে রয়েছেন।
যশোর জেলার অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের স্থায়ী বাসিন্দা মো. সিরমান আলী বিশ্বাসের স্ত্রী ফরিদা। ১ সন্তান ও ২ কন্যা ও অসুস্থ স্বামীর মুখে আহার যোগাড় করতে ব্যর্থ হন ফরিদা বেগম। দারিদ্র যখন তাকে ঘিরে ধরে, ঠিক তখনই জাগরণী চক্র ফাউন্ডেশনের শারণাপন্ন হন।
সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের জন্য নির্বাচিত হয়ে এক লক্ষ টাকার বিভিন্ন অনুসঙ্গে যুক্ত করেন নিজেকে। ৫৫ হাজার টাকা দিয়ে ২ টি উন্নতজাতের বকনা বাছুর কিনে দেওয়া হয় এবং ৪০ হাজার টাকার বিনিময়ে ১০ শতক জমি বন্ধক নিয়ে দেওয়া হয় এবং অবশিষ্ট টাকার গরুর খাবার, বাসস্থান ও নিজেদের জন্য কিছু খাবার ক্রয় করে দেওয়া হয়। জমির ফসল থেকে খাদ্য আর গরুর বিছালী সংস্থান হতে লাগলো।
এভাবে পর্যায়ক্রমে গাভীতে পরিণত হয় বকনা বাছুরগুলো,বছরান্তে পাওয়া যেতে লাগলো নতুন বাছুরের। যা বিক্রয় করে সেই অর্থ দিয়ে আবারও নতুন উদ্যমে গাভী পালন করতে থাকলেন। এক পর্যায়ে ধীরে ধীরে তার নিজস্ব ঘর হলো। গবাদিপশুর জন্য বাসস্থান হলো।
নিজেদের থাকা খাওয়ার ব্যবস্থা হলো। পাকা পাকাবাড়ি তৈরি করলেন। এক পর্যায়ে ধানী জমির বন্ধক টাকা ফেরত এনে স্বামী সিরমান আলীকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুললেন, কিনে দিলেন ইজি ভ্যান। অফেরতযোগ্য অনুদানের মধ্য থেকে এগুলি করা সম্ভব হলো।
বর্তমানে তার পশু-পাখি সম্পদের মূল্য প্রায় ১০ লাখ,আর ভ্যান চালনা থেকে মাসিক ১২ হাজার,গরুর দুধ থেকে মাসিক ৬ হাজার টাকা। ফরিদা বেগম জানান, বর্তমানে তিনি তার সন্তানদের বিয়ে দিয়ে সংসারী করে দিয়েছেন। ভবিষ্যতে একটি দুগ্ধ খামার গড়ে তুলে অন্য অস্বচ্ছল নারীদের কর্মসংস্থান করবেন।
- ১ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
- ২উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ৩বিসিএস ক্যাডার হওয়ার আগেই নিভে গেল তানভীরের জীবন প্রদীপ
- ৪নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ৫খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ৬বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ৭চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৮কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৯সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ১০রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৬চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৭রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৮রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৯বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ১০জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব





পাঠকের মতামত