
ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফেরা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের লেনদেন স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে বৃহস্পতিবার (২ জুলাই) কোম্পানিটির লেনদেন শুরু হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। তবে কি কারণে লেনদেন বন্ধ রাখা হয়েছে তা জানেনা কোম্পানি কর্তৃপক্ষ।
এর আগে সোনালী পেপারকে ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদ ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, ডিএসই ও সিএসই কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SONALIPAPR”। আর ডিএসইতে সোনালী পেপারের কোম্পানি কোড হবে ১৯৫০৩। অন্যদিকে সিএসইতে কোম্পানির কোড হবে ১৯০০০৩।
তবে সোনালী পেপারকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারণ করে বিএসইসি।
ডিএসই ও সিএসইতে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে বলে জানা গেছে।
এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করার কথা রয়েছে। সোনালী পেপারকে পরবর্তী সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পর্যন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।
এ বিষয়ে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের কোম্পানি সচিব রাশেদুল হোসাইন বলেন, ডিএসই ও সিএসইর মূল মার্কেটে লেনদেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু আজ শুনলাম লেনদেন হচ্ছে না। কেন লেনদেন হচ্ছে না তা জানতে পারিনি।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, এ বিষয়টি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলতে পারবে। সুত্রঃ রাইজিংবিডি
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৩৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৪বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৫শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৬সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৭প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৮বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৯ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১০সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত