
দেশের দ্রুত বর্ধণশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করবে ফসল ডটকম। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপায় এর চিফ সেলস এ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত এবং ফসল ডটকমের ডিরেক্টর ও চিপ অপারেটিং অফিসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
উপায় একাউন্টে বেতন প্রাপ্তির পর ফসলের কর্মীরা উপায়ের যেকোন এজেন্ট পয়েন্ট হতে টাকা তুলতে পারবেন অল্প খরচে। এছাড়া ইউসিবি’র এটিএম বুথ হতেও টাকা তুলতে পারবেন বিনা খরচে।
উপায় একাউন্টে রয়েছে মাল্টিওয়ালেট ফিচার। প্রাইমারী ওয়ালেটের পাশাপাশি রয়েছে স্যালারী ওয়ালেট, রেমিটেন্স ওয়ালেট এবং ডিসবার্জমেন্ট ওয়ালেট।
উপায় একাউন্টে স্যালারী গ্রহণের মাধ্যমে ফসলের কর্মীরা বিভিন্ন ধরণের সেবা নিতে পারবেন, যেমন- ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট ইত্যাদি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফসল ডটকমের হেড অব এইচআর মো. মাহমুদুল হাসান খান, হেড অব ফাইনান্স মো. আমিনুর রহমান, এইচআর নির্বাহী সাবিরা আক্তার এবং উপায় এর ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, এ্যাসিসটেন্ট ডিরেক্টরহাসান মোহাম্মদ জাহিদ ও একাউন্ট ম্যানেজার কাজী নুসরাত। ফসল ডটকম লি. এর ঢাকাস্থঅফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই- কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াওট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে উপায় এর গ্রাহক সংখ্যা ৫০ লাখ এবং দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
- ১সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ২যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৩নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৪হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৫সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৬প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৭মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
- ১০অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৪নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৫জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৬রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৭প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৮শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি





পাঠকের মতামত