
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালক মোজাম্মেল হোসেনকে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় নান্দাইল চৌরাস্তা হতে যাত্রী বেশে চালক মোজাম্মেলের সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহে যাওয়ার কথা বলে। শহরে সময় ক্ষেপণ করে রাতে মোজাম্মেলের বাবা ফরিদ মিয়ার কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।
টাকা না পেয়ে উপজেলার আঠারোবাড়ি সড়কের মৃগালী এলাকার একটি নির্জনস্থানে গলায় মাফলার প্যাঁচিয়ে
শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রাখে। এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার আবু রায়হান, মোজাম্মেল হোসেন ও জিয়াউর রহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আসামিরা হত্যার দায় স্বীকার করেছে। ডিবি ওসি আরো জানায়, ছিনতাইকারীদের চিনে ফেলার ভয়ে বা পুলিশ ও এলাকায় তাদের পরিচয় প্রকাশ করে দিতে পারে এই ভয়ে চালককে হত্যা করে।
- ১ভাত খেতে চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ৪চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৫এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৬আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৯নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত