প্রকাশিত: জুলাই ৩, ২০২০ ২:৪৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় শনাক্ত হয় ৪ হাজার ১৯ জনের। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৩৮ জনের।

শেয়ার

পাঠকের মতামত

ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ব্রহ্মপুত্রের অব্যাহত নদীভাঙনের করাল গ্রাস থেকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নসহ বিস্তীর্ণ চরাঞ্চলকে রক্ষায় কুড়িগ্রামের উলিপুরের ...

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...