
সারা বিশ্বের মতো করোনা মহামারিতে বাংলাদেশের মানুষও বড় শিক্ষা পেয়েছে। মানুষ নতুন করে স্বাস্থ্যের গুরুত্বের কথা ভাবতে শুরু করেছে। কিন্তু জাতীয় বাজেট প্রণয়নের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের কাছে স্বাস্থ্যের গুরুত্ব বেড়েছে, প্রস্তাবিত বাজেট দেখে তা মনে হওয়ার কারণ নেই। বাজেট প্রণয়নকারীরা এবারও জাতীয় বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ রেখেছেন স্বাস্থ্যের জন্য। এক দশক ধরে এমনই চলছে।
করোনা মহামারির সময় স্বাস্থ্য খাতের দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও চিকিৎসা ব্যয়ের বিবেচনায় জনস্বাস্থ্যবিদেরা বলে আসছেন, জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা উচিত। কিন্তু তা হচ্ছে না।
গত অর্থবছরে স্বাস্থ্যের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। এবার বরাদ্দ হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৪ হাজার ১৩২ কোটি টাকা। তবে অনেকেই মনে করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বড় দুর্বলতা, তারা বরাদ্দ খরচ করতে পারে না। বছর শেষে এই মন্ত্রণালয় থেকে টাকা ফেরত যায়।
গত কয়েকটি অর্থবছরে মোট বাজেটের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬ শতাংশের নিচে থেকে যাচ্ছে। করোনা মহামারি কালে ২০২০–২০২১ ও ২০২১–২০২২ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম।
২০২০–২০২১ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট জাতীয় বাজেটের ৫ দশমিক ৮ শতাংশ। সর্বশেষ ২০২১–২০২২ অর্থবছরে এই হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। আর আগের তিনটি অর্থবছরে অর্থাৎ ২০১৭–১৮, ২০১৮–১৯ ও ২০১৯–২০ অর্থবছরে বরাদ্দ ছিল যথাক্রমে ৫ দশমিক ২, ৪ দশমিক ৮ এবং ৪ দশমিক ২ শতাংশ।
বিপি/আইএইচ
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৮বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত