
‘আয়রনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের পর এবার সাজেদুর রহমানকে স্পন্সর করেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সাজেদুরের হাতে স্পন্সরশিপের চেক তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা।
কায়সার হামিদ বলেন, আরাফাত বা সাজেদুরের মতো তরুণরা বাংলাদেশকে লিড দিচ্ছে। এসব তরুণ প্রজন্মের আগামী দিনের অংশীদারিত্ব যেন অক্ষুণ থাকে- সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স। এই তরুণ প্রাণগুলো যেখানে ইতিহাস হবে বাংলাদেশ ফাইন্যান্সও তার অঘোষিত অংশীদার হবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশের সমৃদ্ধি আর প্রবৃদ্ধির সাথে কর্মক্ষম জনগোষ্ঠির যে সংশ্লিষ্টতা তার অংশীদারত্ব অক্ষুন্ন রেখে আগামীর বাংলাদেশ রচনা করাই বাংলাদেশ ফাইন্যান্সের উদ্দেশ্য।
আগামী ২৬ জুন জার্মানির ফ্রাংকফুটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলদেশকে প্রতিনিধিত্ব করবেন সাজেুদর। বিশ্ব অ্যাথলেটের ওই প্রতিযোগীতায় সাজেদুর ইতোমধ্যে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের সেই অনুষ্ঠানে সাজেদুর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সকেও প্রতিনিধিত্ব করবে।
ইতিহাসের অংশ হওয়ার পথে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাজেদুর রহমান। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন প্রতিযোগিতা শেষ করে আসতে পারা দারুণ উৎসাহব্যাঞ্জক ব্যাপার- যা দেশের অগণিত তরুণকে উজ্জীবিত করবে।
- ১সূর্যের আলো কম পেলেও টিকে থাকে যেসব গাছ
- ২বিপদ-আপদ ও ক্ষতি থেকে সুরক্ষার ৫ দোয়া
- ৩রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৬যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৭আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৯কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ১০সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ১০ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার





পাঠকের মতামত