
সব রেকর্ড ছাড়িয়ে সিলেটে নতুন রেকর্ড গড়েছে বৃষ্টি। সদ্য গত হওয়া জুন মাসে সিলেটে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা বিগত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৯৫৬ সালের পর এতো বেশি বৃষ্টির রেকর্ড নেই সিলেটে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, জুন মাসে সিলেটে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮১৮.৪ মিলিমিটার। কিন্তু এ বছরের জুন মাসে এখানে ১৪৫৬.০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৬৩৭.৬২ মিলিমিটার বেশি। শতকরা হিসেবে প্রায় ৭৭.৭৮ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে এবারের জুন মাসে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘এবারের জুন মাসে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। জুন মাসে গড়ে ২২ দিন বৃষ্টি হয়; কিন্তু এবার হয়েছে ২৮ দিন। এ মাসে বৃষ্টির পরিমাণ অনেক বেড়েছে। এর আগে ২০০৪ সালে জুন মাসে সর্বোচ্চ ১৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।’তিনি জানান, এ বছরের জুন মাসের ১৮ তারিখে ৩০৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়। এ ছাড়া একশ’ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ১৭ (১০৯ মি.মি.) ও ২৭ জুন (১১০ মি.মি.)। এই আবহাওয়াবিদ জানান, ১৯৫৬ সাল থেকে বৃষ্টিপাতের মোটামুটি পূর্ণাঙ্গ রেকর্ড আছে সিলেটে। তবে ১৯৭১, ১৯৭৩, ১৯৮১ সালসহ পাঁচ বছরের জুন মাসের তথ্য নথিতে নেই। অর্থাৎ ৬২ বছরের জুন মাসের যে তথ্যাদি সংরক্ষিত আছে, সেগুলোর হিসেবে এ বছরের জুন মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে।
সাঈদ আহমদ চৌধুরী বলছেন, চলতি জুলাই মাসে সিলেটে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি দুই মাসে অস্বাভাবিক বৃষ্টির রেকর্ড খুবই কম। জুনে অস্বাভাবিক বৃষ্টির পেছনের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আবহাওয়ারি চিত্রে বেশ পরিবর্তন ঘটছে। ২০১৭ সালে সিলেটে এক বছরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল। এ বছরের জুনে হলো এক মাসে সর্বোচ্চ বৃষ্টি। মূলত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমরা ঠের পেতে শুরু করেছি।’
এই জ্যেষ্ঠ আবহাওয়াবিদের পরামর্শ, ভবিষ্যতে বিরুদ্ধ পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে এখন থেকে বেশি করে গাছ লাগানো, পাহাড়-টিলা ও জলাশয় সংরক্ষণ তথা প্রাকৃতিক পরিবেশকে যথাযথভাবে রক্ষা করতে হবে।
বিপি/ আইএইচ
- ১সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ২দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৩চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৪রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৫জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৬কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৮পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৯‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ১০চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে





পাঠকের মতামত