
বন্যার ক্ষতি কাটাতে বাংলাদেশের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার (১৬ জুলাই) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, বন্যা মোকাবিলা ও পরবর্তী ক্ষয়ক্ষতি থেকে কাটিয়ে উঠতে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ৯০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৪ হাজার ৫০০ কোটি টাকা।
এ ঋণে ১৪ টি উপজেলার ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা সংস্থাটির। বন্যাপ্রবণ জেলায় অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতির উন্নতিতেও এ ঋণ সহায়ক হবে জানিয়েছে বিশ্বব্যাংক।
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। সুরমা, কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে করে চরম বিপর্যয়ের মুখোমুখি হয় ওই অঞ্চলের মানুষ।
বিশ্বব্যাংক জানায়, রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার অব অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৫০০টির বেশি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র, অ্যাকসেস রাস্তা এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ করা হবে, যা আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে সাহায্য করবে।
স্বাভাবিক সময়ে বন্যা আশ্রয়কেন্দ্রগুলো প্রাথমিক বিদ্যালয় হিসাবে কাজ করবে। এসব অবকাঠামোতে সৌরশক্তি ব্যবস্থা, পানি, স্যানিটেশনসহ নানা স্বাস্থ্য সুবিধা থাকবে। নারী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এসব আশ্রয়কেন্দ্রে। প্রকল্পটি বন্যার প্রস্তুতি ও প্রতিক্রিয়া এবং আচরণগত পরিবর্তনে হস্তক্ষেপ গ্রহণে সরকারি সংস্থাগুলোর সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে।
এ ঋণ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা বন্যা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এটা হয়েছে। বাংলাদেশের উপকূলীয় বন্যাপ্রবণ এলাকায় দুর্যোগ প্রস্তুতির উন্নতি করতে সাহায্য করবে প্রকল্পটি।
- ১রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ২প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৩সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৪চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৫ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ৬সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৭অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ৮রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ৯লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ১০স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত