
আমদানির ব্যয় পরিশোধ ও প্রবাসী আয় কমায় দেশে মার্কিন ডলারের চরম সংকট সৃষ্টি হয়েছে। দিন দিন বাড়ছে ডলারের দাম। অন্যদিকে ডলারের বিপরীতে কমছে টাকার মান।
সোমবার (২৫ জুলাই) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।
এর আগে রোববার (২৪ জুলাই) এক ডলারের দাম ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। সে হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ২৫ পয়সা।
সোমবার বাংলাদেশ ব্যাংক নতুন দামে ১৩২ মিলিয়ন ডলার ( ১৩ কোটি ২০ লাখ) বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে।
তবে বিভিন্ন ব্যাংক ও কার্ব মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, আজ ব্যাংকগুলো আমদানি বিলের জন্য নিচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা, নগদ ডলার বিক্রি করছে ৯৮ থেকে ১০২ টাকা। আর ব্যাংকের বাইরে খোলা বাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি হয়েছে ১০১ থেকে ১০৪ টাকা দরে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ২জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৩অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে বিরোধী দল: ডা. জাহেদ
- ৪পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত
- ৫মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে
- ৬কৃষকেরও সংসার আছে, তাদের বাঁচতে হবে: কৃষিমন্ত্রী
- ৭উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ
- ৮অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না
- ৯সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ১০রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৭রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৮ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান





পাঠকের মতামত