
টানা তিন দফা বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ২৭৫ টাকা কমল। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৫৬ টাকা।
বুধবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
এর আগে, গত ৩ আগস্ট সোনার দাম বাড়ানো হয় যা ৪ আগস্ট থেকে কার্যকর হয়। এর এক সপ্তাহ আগে ২৮ জুলাই দাম বাড়ানোর ঘোষণা দিয়ে ২৯ জুলাই থেকে কার্যকর করে। তারও আগে দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়। ২৬ জুলাই থেকে তিন দফা দাম বাড়ানোর পর এবার কমাল বাজুস।
দাম কমায় ১৮ আগস্ট থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৩২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৮৬৭ টাকা যা এখন বিক্রি হবে ৬৭ হাজার ১২৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকা করা হয়েছে।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
বুধবার পর্যন্ত ভালো মানের সোনা বিক্রি হয়েছে ৮৪ হাজার ৩৩১ টাকা। ২১ ক্যারেটের ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের ৬৮ হাজার ৯৯৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ৫৬ হাজার ৯৭৯ টাকা।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত