
মিষ্টি খেতে কে না পছন্দ করেন। আর তা যদি হয় লালমোহন মিষ্টি তাহলে তো কথায় নেই! সাধারণত কমবেশি সবাই দোকান থেকে কিনেই মিষ্টি খান, তবে চাইলে ঘরেও কিন্তু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারবেন এই মিষ্টি। জেনে নিন গুঁড়া দুধের লালমোহন মিষ্টির সহজ রেসিপি-
উপকরণ
১. গুঁড়া দুধ ১ কাপ
২. বেকিং পাউডার আধা চা চামচ
৩. ঘি ১ চা চামচ ও
৪. এলাচ গুঁড়া আধা চা চামচ।
পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে একটা ফেটানো ডিম দিয়ে মাখিয়ে নরম একটা ডো বানিয়ে রেখে দিন ৫ মিনিটের জন্য। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি ২ কাপ,চিনি-১কাপ দিয়ে জ্বাল করে সিরা বানিয়ে নিতে হবে।
অল্প সময় জ্বাল দিয়ে সিরা চুলা থেকে নামিয়ে নিন। সিরাটা পাতলাই থাকবে। বেশি ঘন সিরার দরকার নেই। সিরার রংটা সুন্দর হওয়ার জন্য চিনির সিরায় সামান্য জাফরান মিশিয়ে দিতে হবে।
এবার দুধের ডো নিয়ে নিজের পছন্দমতো সাইজে মিষ্টিগুলো বানিয়ে নিন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে কুসুম গরম তেলে দিয়ে মিস্টিগুলো ভেজে নিতে হবে।
বেশি গরম তেলে আবার মিষ্টি ভাজবেন না। অল্প আঁচে হালকা হাতে নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টির রং লালচে হয়ে এলে নামিয়ে গরম অবস্থাতেই কুসুম গরম সিরায় দিয়ে দিন।
সিরায় মিষ্টি ভিজিয়ে রাখতে হবে ১-২ ঘণ্টা। সার্ভিং ডিশে মিষ্টি নিয়ে উপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে গুঁড়া দুধের লালমোহন।
বিপি/এএস
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৩বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৯বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ১০ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত