
ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় স্বস্তি এসেছে দক্ষিণ এশিয়ার ফুটবলেও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সাফের দুটি টুর্নামেন্ট। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সামনের ওই দুই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে আর বাধা নেই।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আগের সূচিই অপরিবর্তিত থাকবে। ভারত দুই টুর্নামেন্টেই অংশগ্রহণের জন্য প্রস্তুত। রেজিষ্ট্রেশন, বিমান টিকিট সবই তারা করেছে। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাদের খেলতে কোনো সমস্যা নেই।’
গত ১৫ আগস্ট ভারত ফিফা থেকে নিষিদ্ধ হয়। নিষেধাজ্ঞা থাকলে ভারতকে বাদ দিয়েই দুই টুর্নামেন্ট চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছিল সাফ। গত সপ্তাহে সাফের ভারতকে বাদ দিয়ে নতুন ফিকশ্চার করার কথা ছিল। ভারত ফিফার নির্দেশনা অনুযায়ী পথ চলায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়। ফলে সাফ একটু অপেক্ষা করে। সেই অপেক্ষা করায় ভারতকে নিয়েই আগের ফিকশ্চারে দুই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর পরের দিন নেপালের কাঠমান্ডুতে শুরু সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ।
- ১গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ২কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৩তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ৭জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ১০কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত