প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২ ৭:৫৭ পিএম

আর্জেন্টাইন অভিনেত্রী লালি স্পোজিতো তার ইনস্টাগ্রামে লিওনেল মেসিকে কাছের বন্ধুর তালিকায় জায়গা দিয়েছিলেন। অথচ আর্জেন্টাইন তারকা লিও ওই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টা থেকে আনফলো করে দিয়েছেন।

সংবাদ মাধ্যম ট্রিবিউনা ডটকম অবশ্য ওই অভিনেত্রীকে আনফলো করার কারণ উল্লেখ করেছে। সেটা হলো, লালি ইনস্টাগ্রামে কাছের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ খুলেছিলেন। সেখানে দিয়েছিলেন কিছু ব্যক্তিগত ছবি।

যেটা ভালো লাগেনি বার্সেলোনা থেকে পিএসজি যাওয়া মেসির। সেজন্য তিনি ওই অভিনেত্রীকে আনফলো করে দিয়েছেন। লালি অবশ্য ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মেসিকে অনুরোধ করেছেন তাকে আনফলো না করার জন্য।

তিনি বলেছেন, ‘লিও, আমি দুঃখিত, আমি কিন্তু সব সময় ওমনটা না। আমি তোমাকে খুবই পছন্দ করি। আমাকে আনফলো করো না, প্লিজ।’ তার দুঃখ প্রকাশে অবশ্য মেসির মন গলেনি। ‘ফলোয়িং লালি’ বাটনে তিনি আর ক্লিক করেননি।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...