
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের (কৃষ্ণা ও শামসুন্নাহার) ব্যাগ থেকে ডলার হারানোর বিষয়ে কিছু ‘জানে না’ বলে দাবি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বলছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করবে তারা।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করে। যাত্রীর লাগেজ ফ্লাইট থেকে নিরাপদ ও অক্ষত অবস্থায় ‘লাগেজ বেল্ট’-এ পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। তবে দুই নারী ফুটবলারের অভিযোগের পরও নিজেদের অবস্থান জানাতে পারছে না বিমান।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, লাগেজের তালা ভেঙে ফুটবলার কৃষ্ণার ৯০০ মার্কিন ডলার, বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার চুরি করা হয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আমি আপনাদের (সাংবাদিক) মুখেই বিষয়টি শুনলাম, বিমান কর্তৃপক্ষ আমাকে এখনো কিছু জানায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ আসার কথা। অভিযোগ এলে আমরা বিস্তারিত জানতে পারব।
এদিকে টাকা চুরির ঘটনায় তদন্ত করছে বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নাম প্রকাশে অনিচ্ছুক এপিবিএনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সেই ফ্লাইটে অনেক লাগেজ ছিল। কোন লাগেজ থেকে ডলার বা টাকা খোয়া গেছে এ বিষয়ে আমাদের জানানো হয়নি। কোনো অভিযোগ করা হয়নি। আমরা সংবাদ দেখে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবে।’
বিমানবন্দর সূত্র জানায়, একজন যাত্রীর লাগেজ ফ্লাইট থেকে নামানোর পর ‘লাগেজ বেল্ট’-এ যাওয়ার আগ পর্যন্ত পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে। যদি বাংলাদেশের বিমানবন্দরে লাগেজ কাটা বা চুরির ঘটনা ঘটে থাকে তাহলে তা চিহ্নিত করা যাবে।
বিপি/ এমএইচ
- ১সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ২ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ৪যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ৫ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৮জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৯রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ১০হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত