প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ ৯:৩৩ পিএম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) -এর অডিটোরিয়ামে ‘ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এই সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ। সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড.আহসান এইচ. মুনসুর। অনুষ্ঠানটি বিআইবিএম এবং দ্যা ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেটস (আইসিএবি) যৌথভাবে আয়োজন করেছে। অনুষ্ঠানে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ এবং আইসিএবি’র উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; আইসিএবি’র প্রেসিডেন্ট মোঃ শাহাদাৎ হোসেন এফসিএ; অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল কবির; সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, বিআইবিএম-এর অনুষদ সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...