
তৈরি পোশাক খাতের বিভিন্ন সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে চীন-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিটি এ জন্য ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা ১৪৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে।
জিংকিউ গ্লোবাল বছরে ২৫ কোটি মিটার ও ২০ লাখ কোন বিভিন্ন ধরনের পোশাক সরঞ্জাম উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ৯৮১ জন বাংলাদেশির।
এ লক্ষ্যে বৃহস্পতিবার ( ০৬ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে একটি চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক নাজমা বিনতে আলমগীর, জিংকিউ গ্লোবাল টেক্সটাইলের পরিচালক হি পিং প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনা জেলার পাকশীতে অবস্থিত ঈশ্বরদী ইপিজেডে ২০০১ সালে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ২২টি শিল্পকারখানায় প্রায় ১৭ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া আরও ১৬টি কারখানা নির্মাণের কাজ চলছে।
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত