
বাংলাদেশে যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফার প্রোগ্রাম চালুর লক্ষ্যে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত স্যালফোর্ড ও বোল্টন ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সোমবার (১০ অক্টোবর) টঙ্গীস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে বেসরকারি পর্যায়ে যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটির সাথে বিভিন্ন নার্সিং প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করায় ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বর্তমান সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে দেশের স্বাস্থ্যসেবায় গুনগত পরিবর্তন এসেছে, যার দরুন এখন দেশেই জটিল ও সূক্ষ অপারেশন হচ্ছে। এতে করে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। তিনি স্বাস্থ্য সেবার আরও অগ্রগতির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. আহমেদ আল কবিরেরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন মেয়াদী প্রোগ্রাম ও শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগের বিস্তারিত তুলে ধরেন।
প্রতিনিধদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার।
বিপি/এএস
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত