
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার (১৫ অক্টোবর) ডিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ : অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রা’ শীর্ষক ওয়েবিনারে ব্যবসায়ী নেতারা এ মত প্রকাশ করেন।
ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি আরমান হক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা চেম্বারের সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী এই ওয়ার্কশপে যোগ দেন এবং বিয়ন্ড রেড ওশান কনসালটিংয়ের বিজনেস কোচ মলয় চক্রবর্তী অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আরমান হক বলেন, ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট উদ্যোক্তাদের দক্ষতা অর্জনে বছরব্যাপী বেশ কিছু প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। ‘বিজনেস মাস্টারক্লাস’ কোর্সটি অংশগ্রহণকারীদের দক্ষতা অর্জনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তির কল্যাণে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিনিয়ত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আমাদের উদ্যোক্তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই।
আরমান হক বলেন, এসএমই খাতের উদ্যোক্তারাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং এখাতের উদ্যোক্তাদের দক্ষতা অর্জন নিশ্চিত করা সম্ভব হলে, সারা দেশে আরো বেশি হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি বিকশিত হবে দেশের সামগ্রিক অর্থনীতি।
বিয়ন্ড রেড ওশান কনসালটিংয়ের বিজনেস কোচ মলয় চক্রবর্তী বলেন, সারা পৃথিবীতে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। যার ফলে দেখা যায়, ব্যবসা শুরুর পাঁচ বছর পর এসএমই উদ্যোক্তাদের একটি বড় অংশই নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন।
মলয় চক্রবর্তী বলেন, এ কোর্সে বিশেষ করে সময়, মূলধন ও ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের ব্যাপারে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
- ১রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ২প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৩সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৪চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৫ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ৬সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৭অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ৮রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ৯লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ১০স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত