
বিশ্ব বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। গত তিন সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মূল্য বেড়েছে। পাশাপাশি দেশটির ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।
স্বভাবতই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। এসব চাপে দামি ধাতুটির দর পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
বুধবার (১৯ অক্টোবর) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দরপতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬২৭ ডলার ৮১ সেন্টে। গত ২৮ সেপ্টেম্বরের পর যা সর্বনিম্ন।
অন্যদিকে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৬৩৪ ডলার ২ সেন্টে।
টিডি সিকিউরিটিজের পণ্য কৌশল প্রধান বার্ট মেলেক বলেন, আগামীতেও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে ফেড। আবার সুদের হার বাড়াতে পারে তারা। ফলে সোনার বাজারে উদ্বেগ বিদ্যমান রয়েছে।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত