
নিলামের মাধ্যমে ২৫ কেজি সোনা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়। মোট ২৫ কেজি বা ২ হাজার ১৭০ ভরি সোনা বিক্রির প্রক্রিয়াটি চলতি মাসেই শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আগ্রহী সনদপ্রাপ্ত স্বর্ণ ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই হাজার টাকা জমা (অফেরতযোগ্য) দিয়ে দরপত্র শিডিউল ক্রয় করতে পারবেন।
পরে যাচাই-বাছাই করে নিলামে অংশ নেওয়ার জন্য যোগ্যদের তালিকা করা হবে। নিলাম নিয়ে মতিঝিল কার্যালয় চলতি মাসের শুরুতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল।
বিমানবন্দর এবং অবৈধ বা চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সোনা জব্দ করে থাকে গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তর। জব্দ করা এসব সোনা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। মামলা নিষ্পত্তির পর রায় সরকারের অনুকূলে গেলে পরে সেসব সোনা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী খাতে প্রায় ২ হাজার ৯০০ কেজি সোনা রয়েছে। আর স্থায়ী খাতে রয়েছে ১৫৯ কেজি সোনা রয়েছে। স্থায়ী খাতের এ সোনা থেকে ২৫ কেজি সোনা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে সোনার বাজার ও জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা ফেরাতে একটি বাণিজ্যিক ব্যাংকসহ ১৯টি প্রতিষ্ঠানকে সোনা আমদানির লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।
বিপি/এএস
- ১হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ২বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৩ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৪রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ৫ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৬বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ৭চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ৮কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ১০কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৭তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি





পাঠকের মতামত