
নিলামের মাধ্যমে ২৫ কেজি সোনা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়। মোট ২৫ কেজি বা ২ হাজার ১৭০ ভরি সোনা বিক্রির প্রক্রিয়াটি চলতি মাসেই শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আগ্রহী সনদপ্রাপ্ত স্বর্ণ ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই হাজার টাকা জমা (অফেরতযোগ্য) দিয়ে দরপত্র শিডিউল ক্রয় করতে পারবেন।
পরে যাচাই-বাছাই করে নিলামে অংশ নেওয়ার জন্য যোগ্যদের তালিকা করা হবে। নিলাম নিয়ে মতিঝিল কার্যালয় চলতি মাসের শুরুতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল।
বিমানবন্দর এবং অবৈধ বা চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সোনা জব্দ করে থাকে গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তর। জব্দ করা এসব সোনা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। মামলা নিষ্পত্তির পর রায় সরকারের অনুকূলে গেলে পরে সেসব সোনা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী খাতে প্রায় ২ হাজার ৯০০ কেজি সোনা রয়েছে। আর স্থায়ী খাতে রয়েছে ১৫৯ কেজি সোনা রয়েছে। স্থায়ী খাতের এ সোনা থেকে ২৫ কেজি সোনা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে সোনার বাজার ও জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা ফেরাতে একটি বাণিজ্যিক ব্যাংকসহ ১৯টি প্রতিষ্ঠানকে সোনা আমদানির লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।
বিপি/এএস
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৫রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৬ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৭মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত