
ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলের দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে নিজেদের সব সৈন্য প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মোতায়েন করা সব সৈন্য ও যুদ্ধের সরঞ্জাম দিনিপ্রোর বাম অথবা পূর্ব দিকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার মস্কোর স্থানীয় সময় সকাল ৫টার মধ্যে খেরসন থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ পুরোপুরি সম্পন্ন হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দিনিপ্রো নদীর বাম তীরে রুশ সৈন্যদের স্থানান্তর সম্পন্ন হয়েছে। ডান (পশ্চিম) তীরে সামরিক সরঞ্জাম বা অস্ত্রের একটি ইউনিটও আর নেই। রাশিয়ান সব সেনারা বাম তীরে চলে গেছে। প্রত্যাহারের সময় রাশিয়ার কোনো সৈন্য বা সরঞ্জামের ক্ষতি হয়নি।
তবে রাশিয়ার এই দাবির ব্যাপারে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়াপন্থী যুদ্ধ ব্লগাররা বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, নদী পার হওয়ার সময় ইউক্রেনীয় সৈন্যদের প্রচণ্ড গোলাগুলির মুখে পড়েছে রুশ বাহিনী।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমারস রকেট সিস্টেম ব্যবহার করে দিনিপ্রো নদীর ক্রসিংয়ে রাতে অন্তত পাঁচবার হামলা চালিয়েছে ইউক্রেনের সৈন্যরা।
এর আগে, বুধবার খেরসন অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় রাশিয়া। সেই সময় মস্কো জানায়, ইউক্রেনের ক্রমবর্ধমান পাল্টা আক্রমণের মুখে আঞ্চলিক রাজধানী খেরসনের ভৌগলিক অবস্থান বজায় রাখা এবং সেখানে সৈন্য সরবরাহের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
খেরসন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের গতি যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনীয় সৈন্যদের হাত থেকে এই অঞ্চলের দখল ছিনিয়ে নেওয়ার চেয়েও বেশি ছিল। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার সৈন্য প্রত্যাহারের এই গতি প্রত্যাশিতই।
বুধবার মার্কিন শীর্ষ এক জেনারেল বলেছেন, রাশিয়ার ২০ থেকে ৩০ হাজার সৈন্য নদী পেরিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আর এই প্রত্যাহার সম্পন্ন করতে ‘কয়েক দিন’ এমনকি ‘সপ্তাহও’ লাগতে পারে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রত্যাহারের জন্য অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে তিনি আশা করছেন।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত