প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ ১২:১২ পিএম

পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে বিদেশি ক্রেতারা অংশ নেবেন। বাংলাদেশকে ব্রান্ডিং করার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে ক্রেতাদের স্বচ্ছ ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানায় বিজিএমইএ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। তৈরি করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।

সোমবার (১৪ নভেম্বর) ঢাকা অ্যাপারেল এক্সপোর উদ্বোধন এবং ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন অনুষ্ঠিত হবে। পরের দিন মঙ্গলবার (১৫ নভেম্বর) বিদেশি ক্রেতাদের বাংলাদেশের সবুজ শিল্প ভ্রমণ করানো হবে। একই দিনে ঢাকা অ্যাপারেল সামিট ও ডেনিম এক্সপোর উদ্বোধন করা হবে। শুক্রবার বিজিএমইএ’র ইনোভেশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে শেষ হবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...