
দেশের বাণিজ্যিক রাজধানী চট্রগ্রামে যাত্রা শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শান্তা সিকিউরিটিজ লিমিটেড। নগরীর আগ্রাবাদে আইয়ুব ট্রেড সেন্টারে কোম্পানিটির নতুন শাখা উদ্ভোধনের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে চট্টগ্রাম পুঁজিবাজার এর স্বনামধন্য ব্যক্তিদের সাথে আরও উপস্থিত ছিলেন শান্তা এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর ভাইস চেয়ারম্যান আরিফ খান, শান্তা সিকিউরিটিজের এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, শান্তা সিকিউরিটিজের নির্বাহী পরিচালক গোলাম আহাদ চৌধুরী, শান্তা সিকিউরিটিজের চট্রগ্রাম শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
শান্তা সিকিউরিটিজের আছে দক্ষ ও অভিজ্ঞ টিম যারা প্রতিনিয়ত মান সম্পন্ন রিসার্চের মাধ্যমে নিশ্চিত করছে সর্বোত্তম সেবা ও বিনিয়োগকারীদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা। এই ব্যাপারে এই অনুষ্ঠানে শান্তা সিকিউরিটিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, ‘প্রত্যেকটি মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানকে আমাদের সৃজনশীল সমাধান, এবং সর্বোত্তম গবেষণা দ্বারা প্রস্তুতির মাধ্যমে আমরা অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের অবদানের মাধ্যমে আমরা একসাথে দেশকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে চাই’।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম বলেন, ‘পুঁজিবাজারে শান্তা সিকিউরিটিজ ঢাকাবাসীর জন্য অত্যন্ত দক্ষতার সাথে সেরা সেবা দিয়ে আসছে, আমি আশাবাদী তার প্রতিচ্ছবি চিটাগং শাখাতেও রাখবেন।’
বিপি/ এমএইচ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত