
গেলো সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামে পতন হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম প্রায় ২১ ডলার কমে গেছে। বিশ্ববাজারে সোনার দাম কমলেও ভিন্ন চিত্র দেখা যায় দেশের বাজারে। গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দাম দুদফা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম এক সপ্তাহে বেড়েছে চার হাজার টাকার ওপরে।
বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দায়িত্বশীলরা বলছেন, দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় স্থানীয় বাজারের পাকা সোনার ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়লে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। গত সপ্তাহে রাজধানীর তাঁতীবাজারে পাকা সোনার দাম অনেক বেড়েছে। এ কারণে সোনার দাম বাড়ানো হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৭৭১ দশমিক শূন্য আট ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের একপর্যায়ে সোনার দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৭৮২ দশমিক ৮৮ ডলারে উঠে যায়। তৃতীয় কার্যদিবসের লেনদেনের একপর্যায়ে তা আরও বেড়ে এক হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলারে উঠে।
তবে এরপর পতনের মধ্যে পড়ে সোনার দাম। সপ্তাহের শেষ দুই কার্যদিবসে টানা দরপতন হয় সোনার। এতে ১৮৩ দশমিক ৫৬ ডলার থেকে কমে প্রতি আউন্সের দাম এক হাজার ৭৫০ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুদিনে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৩ দশমিক ৪২ ডলার। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম কমেছে এক দশমিক ১৬ শতাংশ বা ২০ দশমিক ৯৪ ডলার।
বিশ্ববাজারে দাম কমার মধ্যেই গত সপ্তাহের ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে দুদফায় সোনার দাম বাড়ানো হয়। এর মধ্যে সর্বশেষ ১৮ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫৭০ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা করা হয়েছে।
তার আগে ১৩ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২১ টাকা করা হয়।
বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে দাম বাড়ার কারণ প্রসঙ্গে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির মেম্বার সেক্রেটারি বাবুল দত্ত জাগো নিউজকে বলেন, লোকাল মার্কেটে পাকা সোনার দাম কত তার ওপর নির্ভর করে আমরা দাম নির্ধারণ করি। এর আগে বিশ্ববাজারে যখন দাম বেড়েছে, আমাদের এখানে ওইভাবে দাম সমন্বয় হয়নি। এ কারণে আমাদের স্থানীয় বাজারে দাম না কমে উল্টো বেড়ে গেছে। আমরা তাঁতীবাজারের পাকা সোনার যে দাম, সেটা বিবেচনায় এনে দাম নির্ধারণ করি।
এদিকে, সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও কমেছে। গত এক সপ্তাহে রুপার দাম তিন দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি আউন্স ২০ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। আর প্লাটিনামের দাম পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ কমে ৯৭৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
বিপি/এএস
- ১একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ২মহেশখালীর কুতুবজোমে অবৈধ তেল পাম্পে অভিযান, সিলগালা ৬
- ৩মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ২৮ কোটি টাকার
- ৫বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার
- ৬বাংলাদেশ শিপিং কর্পোরেশনে এমডি নিয়োগ
- ৭চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ, বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
- ৮ভেন্টিলেটর-আইসিইউ নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ৯দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড
- ১০বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৩রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৬পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৭জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৮রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৯ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার





পাঠকের মতামত