
গেলো সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামে পতন হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম প্রায় ২১ ডলার কমে গেছে। বিশ্ববাজারে সোনার দাম কমলেও ভিন্ন চিত্র দেখা যায় দেশের বাজারে। গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দাম দুদফা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম এক সপ্তাহে বেড়েছে চার হাজার টাকার ওপরে।
বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দায়িত্বশীলরা বলছেন, দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় স্থানীয় বাজারের পাকা সোনার ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়লে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। গত সপ্তাহে রাজধানীর তাঁতীবাজারে পাকা সোনার দাম অনেক বেড়েছে। এ কারণে সোনার দাম বাড়ানো হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৭৭১ দশমিক শূন্য আট ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের একপর্যায়ে সোনার দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৭৮২ দশমিক ৮৮ ডলারে উঠে যায়। তৃতীয় কার্যদিবসের লেনদেনের একপর্যায়ে তা আরও বেড়ে এক হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলারে উঠে।
তবে এরপর পতনের মধ্যে পড়ে সোনার দাম। সপ্তাহের শেষ দুই কার্যদিবসে টানা দরপতন হয় সোনার। এতে ১৮৩ দশমিক ৫৬ ডলার থেকে কমে প্রতি আউন্সের দাম এক হাজার ৭৫০ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুদিনে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৩ দশমিক ৪২ ডলার। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম কমেছে এক দশমিক ১৬ শতাংশ বা ২০ দশমিক ৯৪ ডলার।
বিশ্ববাজারে দাম কমার মধ্যেই গত সপ্তাহের ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে দুদফায় সোনার দাম বাড়ানো হয়। এর মধ্যে সর্বশেষ ১৮ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫৭০ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা করা হয়েছে।
তার আগে ১৩ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২১ টাকা করা হয়।
বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে দাম বাড়ার কারণ প্রসঙ্গে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির মেম্বার সেক্রেটারি বাবুল দত্ত জাগো নিউজকে বলেন, লোকাল মার্কেটে পাকা সোনার দাম কত তার ওপর নির্ভর করে আমরা দাম নির্ধারণ করি। এর আগে বিশ্ববাজারে যখন দাম বেড়েছে, আমাদের এখানে ওইভাবে দাম সমন্বয় হয়নি। এ কারণে আমাদের স্থানীয় বাজারে দাম না কমে উল্টো বেড়ে গেছে। আমরা তাঁতীবাজারের পাকা সোনার যে দাম, সেটা বিবেচনায় এনে দাম নির্ধারণ করি।
এদিকে, সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও কমেছে। গত এক সপ্তাহে রুপার দাম তিন দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি আউন্স ২০ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। আর প্লাটিনামের দাম পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ কমে ৯৭৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
বিপি/এএস
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত