প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ ৬:৩২ পিএম

দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতিতে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির অবদান অনেক বেশি। লোকসানে পড়ে একটি কোম্পানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে। তবে একটি ভালো কোম্পানিকে বাজারে টিকে থাকতে হলে অবশ্যই স্বচ্ছ ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পাশাপাশি কোম্পানিগুলোকে তিনি নৈতিকতার ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সিএক্সও সামিট-২০২২ অনুষ্ঠানে ‘ইন পারসুট অব সাসটেইনেবিলিটি’ শীর্ষক দিনব্যাপী এই আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, একটি কোম্পানি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় দেশের সামগ্রিক অর্থনীতি। কোম্পানি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকিং খাত। একটি কোম্পানির অনেক লোন থাকে ব্যাংকে। কোম্পানি বন্ধ হয়ে গেলে সেই লোনগুলো পরিশোধ করতে পারে না। ফলে ব্যাংকগুলো আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি বেকার হয়ে পড়ে অনেকে যার ফলে অনেক পরিবার ক্ষতির মুখে পড়ে। কোম্পানিগুলোর সাসটেইনেবিলিটি নিয়ে এ ধরনের আলোচনার জন্য তিনি ভেলোর অব বাংলাদেশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভেলোর অব বাংলাদেশের চেয়ারম্যান আনিস খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান, ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আকতার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, আকিজ গ্রুপের পরিচালক খুরশিদ আলমসহ দেশীয় ও বহুজাতিক কোম্পানির শীর্ষ স্থানীয় ব্যক্তিরা।

এবারের সামিটের প্যানেলিস্টরা জাতীয় অগ্রাধিকার এজেন্ডা এবং কার্যকর সমাধান ও সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া এই সামিটে আলোচকগণ বিভিন্ন ব্যবসায়িক মডেল নিয়ে আলোচনা করেন যা ব্যবহারের মাধ্যমে কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিকভাবে উপকৃত হবে।

উল্লেখ্য, ভেলোর অব বাংলাদেশ গত আগস্টে ‘স্ট্রাটেজি সামিট’ এর আয়োজন করে। এতে মুদ্রাস্ফীতি ও খরচ, জ্বালানি অবকাঠামো, ফরেক্স ম্যাট্রিক্স, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডিজিটাল অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয়।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

ঋণের সুযোগের সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও জোর মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...