
দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতিতে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির অবদান অনেক বেশি। লোকসানে পড়ে একটি কোম্পানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে। তবে একটি ভালো কোম্পানিকে বাজারে টিকে থাকতে হলে অবশ্যই স্বচ্ছ ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পাশাপাশি কোম্পানিগুলোকে তিনি নৈতিকতার ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে সিএক্সও সামিট-২০২২ অনুষ্ঠানে ‘ইন পারসুট অব সাসটেইনেবিলিটি’ শীর্ষক দিনব্যাপী এই আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, একটি কোম্পানি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় দেশের সামগ্রিক অর্থনীতি। কোম্পানি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকিং খাত। একটি কোম্পানির অনেক লোন থাকে ব্যাংকে। কোম্পানি বন্ধ হয়ে গেলে সেই লোনগুলো পরিশোধ করতে পারে না। ফলে ব্যাংকগুলো আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি বেকার হয়ে পড়ে অনেকে যার ফলে অনেক পরিবার ক্ষতির মুখে পড়ে। কোম্পানিগুলোর সাসটেইনেবিলিটি নিয়ে এ ধরনের আলোচনার জন্য তিনি ভেলোর অব বাংলাদেশকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভেলোর অব বাংলাদেশের চেয়ারম্যান আনিস খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান, ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আকতার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, আকিজ গ্রুপের পরিচালক খুরশিদ আলমসহ দেশীয় ও বহুজাতিক কোম্পানির শীর্ষ স্থানীয় ব্যক্তিরা।
এবারের সামিটের প্যানেলিস্টরা জাতীয় অগ্রাধিকার এজেন্ডা এবং কার্যকর সমাধান ও সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া এই সামিটে আলোচকগণ বিভিন্ন ব্যবসায়িক মডেল নিয়ে আলোচনা করেন যা ব্যবহারের মাধ্যমে কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিকভাবে উপকৃত হবে।
উল্লেখ্য, ভেলোর অব বাংলাদেশ গত আগস্টে ‘স্ট্রাটেজি সামিট’ এর আয়োজন করে। এতে মুদ্রাস্ফীতি ও খরচ, জ্বালানি অবকাঠামো, ফরেক্স ম্যাট্রিক্স, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডিজিটাল অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয়।
বিপি/আজাদ
- ১কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ
- ২প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৩কাঁঠাল থেকে তৈরি পণ্য পর্যায়ক্রমে বিদেশে রপ্তানির উদ্যোগ সরকারের
- ৪বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ৫রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৬প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৭রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৮প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৯সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ১০চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৩যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৪গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৫ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৮হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৯দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত