প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ ১:১৪ পিএম

প্রবাসীদের উপার্জনের একটা বড় অংশ ব্যয় হয় প্রতি মাসের বিমান যাতায়াতে। এতে প্রায় হাজার হাজার ডলার ব্যয় করেন প্রবাসীরা। তবে বাংলাদেশের প্রবাসীরা যদি লাল সবুজ পতাকাবাহী দেশের বিমান ব্যবহার করেন, তবে দেশের মানুষের টাকা দেশেই থেকে যাবে। পাশাপাশি এয়ারলাইন্সের ডলার প্রাপ্তিতে দেশের রিজার্ভ খাতে আর্থিক পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।

সম্প্রতি কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার সার্কের সিটি টাওয়ার হোটেলে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও চ্যানেলের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় কুয়েতে বিমানের স্টেশন ম্যানেজার নামজুল ঈমাম কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে দেশে গমন উপলক্ষে বদুর ট্রাভেলসরে পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রবাসীদের জন্য সরকার যত বেশি সুযোগ সুবিধা প্রদান করবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহন করবে তত বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে। প্রবাসীরা ভালো থাকলে দেশের উন্নয়নে গতি বৃদ্ধি পাবে এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন জরুরী বলে মনে করেন প্রবাসী সংবাদকর্মীরা।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...