
আর্থিক সেবা খাতে পুনরায় ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) এর ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২১ সালে সেরা করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স’র স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেওয়া হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয় সংগঠনটি।
আর্থিক সেবা খাতে বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড কতটা নিরপেক্ষ ও শক্তিশালী, ব্যবস্থাপনায় কতটা দক্ষ ও স্বচ্ছ, আন্তঃ নিরীক্ষা ব্যবস্থা কী পরিমাণ কার্যকরী, সামাজিক দায়বদ্ধতায় কতটা নিবেদিত- এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্রোঞ্জ পুরস্কারের জন্য প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড নেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং কোম্পানি সচিব মুন্সী আবু নাঈম এসিএস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবি’র সভাপতি মো. আসাদ উল্লাহসহ অন্যরা। বাংলাদেশ ফাইন্যান্সের এমন স্বীকৃতিতে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান আমন্ত্রিত অতিথিরা।
- ১সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৫ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৭দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৮কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত