
কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। আর এ বিশ্বকাপ জয়ে যার কৃতিত্ব সব থেকে বেশি তিনি হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রোববার বিশ্বকাপের ফাইনাল জয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ গ্লাভস পাওয়ার পর অশ্লীল ভঙ্গি করেন, যেটি বিতর্কের জন্ম দিয়েছে, যা নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবল।
মার্টিনেজের কারণেই আর্জেন্টিনা ফাইনালে উঠতে পেরেছিল। তার দুরন্ত পারফরম্যান্স বারবার প্রতিহত করেছে বিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ম্যাচ জেতানোই হোক বা দুরন্ত ছন্দে ফিল্ড গোল বাঁচানো— হিরোর ভূমিকা নিয়েছেন মার্টিনেজ। যার সুবাদেই তিনি টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভসও। কিন্তু সেই গ্লাভস নিয়ে অশ্লীল ভঙ্গি করেই বিতর্কে জড়ালেন মার্টিনেজ।
স্টেডিয়াম এবং টিভি মিলিয়ে কোটি কোটি মানুষ দেখলেন, সেলিব্রেশনের নামে পুরস্কার পাওয়া গোল্ডেন গ্লাভস মার্টিনেজ তার গোপানাঙ্গে ঠেকিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যা নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি ফুটবলবিশ্ব। মার্টিনেজের এমন কুৎসিত কাজের জেরে তাকে সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন সবাই।
তবে লিওনেল মেসির শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরে উচ্ছ্বসিত মার্টিনেজ। তিনি এসব বিতর্ক নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। টাইব্রেকারে পেনাল্টি সেভ করার আসল রহস্যও তিনি উন্মোচন করেছেন। সঙ্গে তিনি বলেন, ‘আমি পেনাল্টির সময় মাথা ঠাণ্ডা রেখেছিলাম। ওরা ম্যাচে ৩টি শটে গোল করেছে। কিন্তু তার পরও আমি নিজেকে ঠাণ্ডা রেখেছিলাম। জানতাম, শান্ত থাকতে পারলে ঠিক সেভ করে দেব।’
মার্টিনেজ আরও বলেন, ‘আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই জয় পরিবারকে উৎসর্গ করতে চাই। পুরো পেনাল্টি শুটআউটে আমি শান্ত থাকার চেষ্টা করেছি। এটিই আমার স্ট্র্যাটেজি ছিল।
- ১এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- ৪মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কায় নিহত ২
- ৫সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৬এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
- ৭৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৮রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৯বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ১০পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৬আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত