প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ ৭:৪৮ পিএম

আফ্রিকার স্বল্পোন্নত দেশ হিসেবে পরিচিত মোজাম্বিকের সাথে বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ এবং সহযোগিতা বাড়াতে কাজ করতে চায় বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এবং মোজাম্বিক উভয়ই ব্যবসার কেন্দ্র হিসেবে একটি কৌশলগত অবস্থানে রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অংশীদারিত্ব থেকে দুই দেশই উপকৃত হবে বলে মনে করে এফবিসিসিআই।

সোমবার (১৯ ডিসেম্বর) এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে সফররত আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করার সময় এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর বৃহৎ অবদানের কারণে বাংলাদেশ সেখানে দারুণ সুপরিচিত। তবে এর বাইরেও এখন আমরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে দক্ষিণাঞ্চলীয় অর্থনৈতিক ব্লকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছি।

এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি জানান, বাংলাদেশ মোজাম্বিকে প্রধানত ফার্মাসিউটিক্যাল, রাবার এবং আরএমজি পণ্য রপ্তানি করে, যেখানে প্রধান আমদানি পণ্য হলো তুলা। পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত সামুদ্রিক খাবার, প্লাস্টিক পণ্য, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্য, আইসিটি, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতামূলক শক্তি রয়েছে উল্লেখ করে বাংলাদেশি বিনিয়োগকারীদের মোজাম্বিকে এসব খাতের কারখানা গড়ে তোলার সুযোগ অনুসন্ধানের পরামর্শ দেন। পাশাপাশি সেখানে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করার ব্যাপারেও পরামর্শ দেন।

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে দুই দেশের শীর্ষ বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

মোজাম্বিক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মহাপরিচালক জোসে মাতসিনহা। তিনি বলেন, মোজাম্বিক ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিপুল সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় যেসব খাতে দুই দেশ কাজ করতে পারে সেগুলো অনুসন্ধানেই আমরা বাংলাদেশে এসেছি। তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থে কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে অভিজ্ঞতা পেতে পারি। মোজাম্বিকে প্রচুর পরিমাণে জমি এবং পানি রয়েছে, তবে আমাদের দক্ষতার অভাব রয়েছে। বাংলাদেশ কৃষি খাতে আমাদের সাহায্য করতে পারে। তিনি মোজাম্বিকে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন।

এফিবিসিসিআই’র সহ-সভাপতি এম মোমেন জানান, বিদেশ থেকে নিজেদের উদ্যোগে প্রাকৃতিক গ্যাস আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তাই মোজাম্বিক থেকে গ্যাস আমদানিসহ কৃষি, মৎস্য, পর্যটন ইত্যাদি খাতে দুদেশের বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।

এছাড়া সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা। এসময় অন্যান্যের মধ্যে ভারতে নিযুক্ত মোজাম্বিকের হাইকমিশনার এরমিন্দো ফেরেইরা, অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি জোসে ফার্নান্দো মেসিয়াস, এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ, এমজিআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, এসএম শাফিউজ্জামান, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, আক্কাস মাহমুদ, এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...