
বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ-পর্তুগাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন করেছে বলে জানিয়েছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে পর্তুগালের জাতীয় পরিষদে ১০ সদস্যবিশিষ্ট ‘বাংলাদেশ-পর্তুগাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন করেছে বলে জানিয়েছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।
পর্তুগিজ জাতীয় পরিষদের সহসভাপতি (ডেপুটি স্পিকার) ড. আদাঁও সিলভা শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে বিষয়টি অবহিত করেন।
সম্প্রতি পর্তুগালের বর্তমান ১৫তম জাতীয় সংসদ ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ প্রতিষ্ঠার জন্য বন্ধুত্বপূর্ণ দেশের তালিকা হালনাগাদ করে। সর্বমোট ৫৯টি দেশের এ তালিকায় দক্ষিণ এশিয়ার ৩টি দেশসহ মোট ১৪টি এশীয় দেশ রয়েছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এ মাসে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’সমূহের সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সদ্যগঠিত এই গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান পর্তুগালের সংসদের ডেপুটি স্পিকার ড. আদাঁও সিলভা। এছাড়াও অন্য সদস্যদের মধ্যে বর্তমান ক্ষমতাসীন মধ্য-বামপন্থী পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে ২জন সহ-সভাপতিসহ মোট চারজন, মধ্য-ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) থেকে ৪ জন এবং ডানপন্থী শেগা পার্টি থেকে ১ জন সংসদ সদস্য রয়েছেন।
‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’সমূহ মূলত পর্তুগাল এবং এর বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাতীয় সংসদের মধ্যে সংযোগ বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধিকরণে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপসমূহ নানা পদক্ষেপও গ্রহণ করে থাকে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী পর্যায়ের পর্তুগাল ভ্রমণে তাছাড়া পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টার ফলে পর্তুগালের সঙ্গে এই নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়।
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ১০খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত