
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) সঠিকভাবে ব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে দু’দিনের সমন্বয় কর্মশালা আয়োজন করেছে বিকাশ। সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে খুলনার হোটেল ডিএস প্যালেসে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা’য় অংশ নেন খুলনা জেলার ১২০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা। দ্বিতীয় দিন খুলনার সিটি ইন হোটেলে, খুলনা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের জন্য আয়োজন করা হয় ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালা’।
তদন্তকারী কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিকাশের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। এই কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ৩৫ জন তদন্তকারী কর্মকর্তা।
দুইদিন ব্যাপী কর্মশালায় প্রথম দিনে এজেন্টদের সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও বিকাশ’র বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, এজেন্ট এবং চ্যানেল পার্টনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিত করতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় দিনে খুলনা মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকল আইন কঠোরভাবে প্রতিপালন করে বিকাশ তার প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বিকাশ স্বপ্রণোদিত হয়ে এএমএল৩৬০ অ্যাপের মাধ্যমে এজেন্টদের সকল কর্মকাণ্ড তদারকি করে থাকে এবং কোনো ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এসব বিষয়েই এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে বছরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় খুলনায় দুই দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হলো।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত