
প্রতি বছরই আমাদের জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ। ২০২০ সালের পুরোটা সময় কেটেছে করোনা মহামারি আবহে। এই সময় আমরা পরিচিত হয়েছি লকডাউন, শাটডাউনসহ আরও বেশ কিছু নতুন শব্দের সঙ্গে। ২০২১ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি অভিধান কলিনস ডিকশনারির হিসেবে বর্ষসেরা শব্দ ছিল ‘লকডাউন’। এবারের অর্থাৎ ২০২২ সালে অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ হচ্ছে ‘গবলিন মোড’।
গবলিন শুনে অনেকেরই কোরিয়ার জনপ্রিয় ড্রামা ‘গবলিন’ এর কথা মনে পড়েছে নিশ্চয়ই? তবে ‘গবলিন মোড’ এর অর্থ হচ্ছে অনেকটা সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়াকে বোঝায়। মূলত লোভী, অলস, অপরিচ্ছন্ন, আত্মকেন্দ্রিক বা সামাজিক নিয়মনীতিকে প্রত্যাখ্যান করে যে সমস্ত মানুষ তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় গবলিন মোড শব্দটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটি অক্সফোর্ড অভিধানবিদদের দ্বারা নির্বাচিত তিনটি সম্ভাব্য পছন্দগুলোর মধ্যে একটি। ‘গবলিন মোড’ শব্দগুচ্ছটি ৩ লাখ ১৮ হাজার ৯৫৬ ভোট জিতে নিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস যা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী প্রকাশ করে, তাদের মতে এটি একটি অশ্লীল শব্দ। এর অর্থ অনেকটা এ রকম- সমাজের নিয়মকে বিশেষত সোশ্যাল মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছেকে প্রশ্রয় দেওয়া। আলসেমি, অপরিচ্ছন্নতা ইত্যাদি যা কিছু সমাজের চোখে সাধারণত বদভ্যাস সেই সবই নিজে আচরণ করা এবং সেজন্য মনে কোনও খারাপ অনুভূতি না রাখা। শব্দটি ২০০৯ সালে অনলাইনে উপস্থিত হতে শুরু করে।
এদিকে ইংরেজি অভিধান কলিনস ডিকশনারির হিসেবে এবারের বর্ষসেরা শব্দ ‘পারমাক্রিসিস’। পারমাক্রিসিস হলো দুটি শব্দের সমন্বয়, ‘স্থায়ী’ এবং ‘সঙ্কট’। শব্দটি ‘অস্থিরতা’ এবং ‘নিরাপত্তাহীনতার’ একটি বর্ধিত সময়কালকে বোঝায়। কলিন্সের অভিধানবিদরা মনে করেন যে শব্দটি যথাযথভাবে যুক্তরাজ্য এবং বিশ্বের চলমান সংকটকে ইঙ্গিত করে।
ইংরেজি অভিধান মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারির হিসেবে এবারের বর্ষসেরা শব্দ ‘গ্যাসলাইটিং’। গ্যাসলাইটিং বলতে বোঝানো হয়, নিজের সুবিধার জন্য কাউকে চরমভাবে বিভ্রান্ত করার কাজ বা অনুশীলন। মূলত সোশ্যাল মিডিয়ার জন্য এই শব্দটি বেশি ব্যবহার করা হয় । সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর, ষড়যন্ত্র, টুইটার ট্রল এবং নকল করাকে ইঙ্গিত করে গ্যাসলাইটিং।
কেমব্রিজ অভিধান অনুযায়ী এবারের বর্ষসেরা শব্দ ‘হোমার’। পশ্চিমা দেশগুলোতে একটি জনপ্রিয় খেলার নাম বেসবল। সেই খেলায় ‘হোম রান’ বলে একটি যুগল শব্দ ব্যবহৃত হয়। সেই হোম রানেরই সংক্ষিপ্ত রূপ হোমার। তবে এই সংক্ষিপ্ত রূপটি সম্পর্কে কেবল যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই অবগত এবং তারাই এটি ব্যবহার করেন। অন্যান্য যেসব দেশে বেসবল খেলা হয়, সেসব দেশে এই শব্দের পূর্ণ রূপ ‘হোম রান’ প্রচলিত। হোম রান শব্দটি ইংরেজিতে লিখতে ব্যবহার করা হয় ৭ অক্ষর, অন্যদিকে হোমার শব্দটি ইংরেজিতে লিখতে প্রয়োজন পড়ে ৫টি অক্ষরের।
সম্প্রতি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ওয়ার্ডগেম ওয়ার্ডলের সৌজন্যেই এই শব্দটি এত বেশিবার সার্চ করা হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ। ‘হোমার’ শব্দটিকে চলতি বছরের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ খেতাবও দিয়েছে কর্তৃপক্ষ।
- ১শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ২মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৫সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৭একদিনে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু
- ৮পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৯মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ২নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৫চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত