
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ও ভুটানে নিয়োগ পেয়েছেন সেনেগালিজ নাগরিক আবদৌলায়ে সেক।
সোমবার (২ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
আবদৌলায়ে সেক এর আগে ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি, গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্রে কান্ট্রি ডিরেক্টর ছিলেন।
সেক আফগানিস্তানে অপারেশন ম্যানেজার, মিয়ানমার এবং মলদোভাতে কান্ট্রি ম্যানেজার ছিলেন। অর্থনৈতিক সংস্কার, প্রবৃদ্ধি কৌশল এবং উন্নয়ন নীতি ঋণ দেওয়ার জন্য সিনিয়র অর্থনীতিবিদসহ আরও কয়েকটি পদে অধিষ্ঠিত হয়েছেন।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টোকিওতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস ডিপার্টমেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন আবদৌলায়ে। জাইকার সামগ্রিক ক্রেডিট ঝুঁকি বহন করার ক্ষমতা পরিচালনায় কৌশলগত পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি সেনেগালের অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থনীতিবিদ ছিলেন, যেখানে তিনি জাতীয় হিসাব, সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস এবং অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তুতির তদারক করেছিলেন। তিনি অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি)-এর সঙ্গে এন্ডোজেনাস প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থা এবং সম্পদ বরাদ্দ সংক্রান্ত একটি গবেষণা কার্যক্রমের পরামর্শক ছিলেন।
আবদৌলায়ে একজন সেনেগালিজ নাগরিক। তিনি প্যারিসের গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিকস, স্ট্যাটিস্টিকস অ্যান্ড ফিন্যান্স থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
- ১কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী
- ২রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ৩বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ৪মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ৫এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিলের আবেদন
- ৬তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
- ৭বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সতর্কতা
- ৮ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
- ৯উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ১০বিসিএস ক্যাডার হওয়ার আগেই নিভে গেল তানভীরের জীবন প্রদীপ
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৭বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৮জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৯পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ১০রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই





পাঠকের মতামত